Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী

প্রথম সর্গ

এখান থেকে জীবিতদের পৃথিবী
দেখা যায়।
এখান থেকে একটা গোটা পৃথিবী দ্যাখে
আমার মুখখানা নীলে দ্রবীভূত
হতে।

আমার বোন দেয়ালের ভেতরে। দরজাগুলোয় প্রতীক্ষার্থিনী।
ভারি রাতপোশাকে,
নগ্ন পায়ে,
পশ্চাদনুসরণ ক’রে তার
দেবতা সমীপবর্তী হন।

Leave a Comment