আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী
প্রথম সর্গ
৬
দেবদুতেরা যায় আমার বোনের সঙ্গে।
একদল দেবদূত যায় আমার বোনের সঙ্গে
প্রবেশপথ অবধি। ছোট্ট বোন আমার!
অন্য এক দেবতাকে গ্রহণ করেছে সে,
দরজা খুলে গেছে ওর জন্যে
এবং এক আদালত।