Santanu Ghosh

তোমাকে নতুন রূপে

শান্তনু ঘোষ

তোমাকে নতুন নামে ডাকি
জানু সোনা,
এমন ডাকে বসন্ত আসে
ভালোবাসা রঙ ছড়ায়
কৃষ্ণচূড়া রঙ মাখে
লালে লাল পলাশ হয়,
নতুন নামের উত্তাপে
সম্পর্ক হয় গভীর সুমধুর।

Leave a Comment