Sankar Naskar

ভাল ছেলে
শঙ্কর নস্কর

খোকা খুব ভাল ছেলে
ধীর স্থির শান্ত
পড়াশুনা খেলাধুলা
সবে দুর্দান্ত।

জাতপাত ভেদাভেদ
মানেনা’কো মতবাদ
অন্যায় দেখলেই
করবে সে প্রতিবাদ।

ভাল ছেলে রেগে গেলে
কে যে তাকে সামলায়
পড়ে গেলে রাগ তার
ভেঙে পড়ে কান্নায়।

পাশাপাশি প্রতিবেশী
সকলের পাশে থাকে
রাতেভিতে বিপদেতে
ডাকলেই পাবে তাকে।

ভালবাসে সক্কলে
গ্রামের মানুষ জন
কেউ নয় পর তার
সকলে আপনজন।

1 thought on “Sankar Naskar”

Leave a Comment