Rayhana yeasmin

“অধ্যয়ন “
দুঃখপাঠে ব্রত হই,
আঁজলা ভরে দুঃখ লই।
দুঃখভয়ে না সিঁটিয়ে,
বিবাদ যত দিই মিটিয়ে।
অশ্রুজলে ধুয়ে প্রাণ,
গ্লানি মুছে করি দান—
সুখের মতো দুঃখকেও
সত্য জেনে করি মান।
দুঃখভারেই শক্তি ধরি,
সুখে তাহা স্মরণ করি।
আত্মশুদ্ধ হয়ে বলি—
দুঃখ কভু নয় তুচ্ছ,
দুঃখও মহান ।

2 thoughts on “Rayhana yeasmin”

  1. অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা নেবেন। আপনাদের পুরো টিমকে ধন্যবাদ। আপনাদের ইলাস্ট্রেশন খুব খুব সুন্দর। আমি কবিতার জন্য অধ্যয়ন করছি। ভালো থাকবেন।

    Reply
  2. @Rayhana yeasmin – বাঃ । খুব সুন্দর । ভালো লাগলো । বিশেষ করে এই লাইনটি -অশ্রুজলে ধুয়ে প্রাণ, গ্লানি মুছে করি দান—

    Reply

Leave a Comment