Nishi kanto roy

এসো
নিশিকান্ত রায়

এসো
শীতের পাখির পালক হয়ে
চোখ জুড়ানো ফসল কাটার গান কুড়িয়ে
গুছিয়ে নিয়ে নিপাট কথা।

দিন কেটে যায় রাত ডুবে যায়
বিষন্নতার নীরব ঘরে
তুমি এসে
আলতো করে তুলে ধরো তারার আকাশ।

আগুন জ্বালাই
আগুন নিভাই
কথার ভাঁজে লুকিয়ে রাখি ব্যস্ত সময়
স্টেশনে দাঁড়িয়ে থাকি
আলো ফেলে সব চলে যায়
আমি শুধু আঁধার নিয়ে ওভারব্রিজে
চেয়ে থাকি।

তোমার জন্য তুলে রাখি মাঠের ফসল
চিকন নদীর এপার ওপার
সরষে ফুলের আকাশ জুড়ে প্রজাপতির লুটোপুটি।
শীত চলে যায়
হাতটা ধরি-
রেললাইন ধরে ছুটতে থাকি ইচ্ছে যেমন।

3 thoughts on “Nishi kanto roy”

Leave a Comment