Nadia Rifat Ritu

আমার দাদিমা
নাদিয়া রিপাত রিতু

ছোট্টবেলায় মা যখন দিতে বকা
কাঁদতাম বসে তখন একা একা ।
তখন আমি বড্ড রাগ অভিমানে
বসে থাকতাম ঘরের এক কোণে

আমার বড্ড ভাব দাদিমার সাথে
দাদিমা যে আসতো থালা ভরা হাতে
মাথায় হাত বুলিয়ে আদর করে
খাইয়ে দিতো আমায় চুপটি করে

ভোর হতে আমায় রোজ দিতো ডাকি
দাদিমা হলো আমার ভোরের পাখি
আমি রোজ ঘুমাতাম দাদির সাথে
গল্প বলে ঘুম পাড়িয়ে দিতো রাতে

বড্ড ইচ্ছে জাগে মনে তোমায় দেখি
তোমায় নিয়ে কত গল্প কবিতা লেখি।
তুমি ছিলে আরেক মা আমার দাদি
তোমায় মনে পরলে তাই তো কাঁদি।

Leave a Comment