Md Ibrahim Hossen – Rajshahi

পাই না মায়ের আদর
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০২-১১-২০২৫ ইং

মা হারিয়ে নয়ন মেলে
পাই না খুঁজে আমি,
হয় না কেহ মায়ের মতো
ভুবনে কেউ দামি।

সকাল বিকাল সন্ধ্যাবেলা
আসলে নিশি রাত্রি,
দুঃখগুলো দেয় পাহারা
কষ্ট নদীর যাত্রী।

ইচ্ছে করে একসাথে খাই
মায়ের সাথে বসি,
খাবার টেবিল হায় ফাঁকা রয়
অংক মিছা কষি !

কেউ বলে না ভাত বেড়ে দিই
খোকারে তুই খাবি,
ভালো থাকিস তোর কাছে মোর
নাই কোনো আর দাবি।

মা বিহনে দুইটি চোখের
অশ্রু শুধু ঝরে,
দেবে কি মা ওপার থেকে
একটু আদর করে?

Leave a Comment