Md Afzal Hossain

শিরোনাম — কাউকে মনে পড়া
কলমে — আফজাল হোসেন
তারিখ — ২৮/১২/২৫ইং

কাউকে মনে পড়া এক ভীষণ এক রোগ,
নিঃশব্দে মন ছুঁয়ে যায়;ভেজায় দু’চোখ!
হৃদয় দর্পণে সদা ভাসে সেই মুখ,
ভুলতে চাইলেও ভোলা যায়না,বাড়ে শুধু দুঃখ!

তার সাথে কথা বলার ইচ্ছে হাজার বার,
তবু ঠোঁট চেপে রেখে মেনে নিতে হয় হার!
ফোনটা হাতে নিলেই কল দিতে ইচ্ছে হয়,
কল তবু দেয়া হয়না, তার ভৎসনা করার ভয়!

মেসেঞ্জারের নীল আলোয় তারে অনলাইনে দেখি,
মনের ভেতর ঝড় বয় যেন- কালবোশেখী!
যাকে বলতে পারিনা—“তোমাকে ভীষণ মনে পড়ে”,
অথচ, তার কথাই বার বার হৃদয়ে ঝড় তোলে!

হাজার কথা বলার থাকে, যায়না তারে বলা
নিজের কষ্ট মনে চেপে নিঃশব্দে পথ চলা!
কিছুই করার,বলার নেই – নেই যেখানে অধিকার,
চিতার অনলে চিত্ত জ্বলে, ভেতরটা ছারখার!
ভুলে যেতে তাকে আমি যতই শপথ করি,
মনে পরে, তারে তাই কেমন করে ভুলি?

1 thought on “Md Afzal Hossain”

Leave a Comment