Lalan Chand

কবিতা বেলায়

ঈশ্বর
লালন চাঁদ।
13.02.2026।

আকাশে চাঁদ
আলোয় ফেরে উৎসব
জন্ম জন্মান্তর

ঘামে ভেজে কাঁচুলি
চেনা ছোঁয়া খোঁজে অবন হৃদয়
আলনায় সাজানো ইচ্ছে
রাত হয়ে ওঠে

মনের মানুষ পাশে নেই
মন পোড়ে
ভেজা ঘামের গন্ধ আসে বিছানায়
টেবিল জুড়ে আঁধার
কবিতা আঁকে লাশের পাহাড়

দরজা খুলে রাখি
অপেক্ষা দাঁড়িয়ে থাকে দেয়াল ঘেঁষে
যার জন্যে অপেক্ষা
সে আজ ঈশ্বর

কাব্যগ্রন্থ :
জুঁইফুলের মালা

Leave a Comment