Jasmina Khatun

ঝিনুকের ক্ষত

এই শীতে
কাশ্মীরি কমলার হিম লাগুক
তোমার চোখে
গোলাপের কাঁটা বিধুক
তোমার ঠোঁটে।

সারাদিন সারারাত হিম ঝরুক
রুগ্ন বৃক্ষের মতো
খসে পড়ুক
তোমার যৌবনের বাকল।

ডবল ডিমের ওমলেট খেতে খেতে
তুমি হারিয়ে যাও
সুদীর্ঘ ব্যস্ততার পথ বেয়ে।

ত্রিকোণমিতিক যোদ্ধা তুমি
আমি সারা জীবন
অপেক্ষা করবো
তোমার জন্য
আমার হৃদয় প্রদীপ জ্বালিয়ে।

তুমি আসবে
অন্ধকারের প্রতিটি রাতে
ঝিনুকের ক্ষত নিয়ে
একটি চির নির্বাক ঝিনুক হয়ে।

2 thoughts on “Jasmina Khatun”

  1. ভারি সুন্দর লেখা জাসমিনা খাতুনের। মুগ্ধ হলাম। এরকম লেখা আসুক প্রতিদিন। প্রতি মুহূর্তে। ধন্যবাদ ম্যাডাম। ভালো থাকবেন।

    Reply

Leave a Comment