এক কাপ চা (এক)
বিশ্বজিৎ মানিক
জল ফুটছে
জলে জলে কত কথা
যা বলিনি,
যা বলা হয়নি কখনো…
দুধ চা-পাতা একসঙ্গে হলে
অবসাদের মেঘ কেটে যায়।
সেই চায়ের কাপ
হাতে ধরতেই মনে হয়
এটাই তো–
আমাদের শেষ
কূটনৈতিক আলোচনার রসদ।
এক কাপ চা (এক)
বিশ্বজিৎ মানিক
জল ফুটছে
জলে জলে কত কথা
যা বলিনি,
যা বলা হয়নি কখনো…
দুধ চা-পাতা একসঙ্গে হলে
অবসাদের মেঘ কেটে যায়।
সেই চায়ের কাপ
হাতে ধরতেই মনে হয়
এটাই তো–
আমাদের শেষ
কূটনৈতিক আলোচনার রসদ।
দারুন হয়েছে স্যার ❤️
ধন্যবাদ তৃষা