ATM Shahalam Sikder

শরতের আকাশ

সারা রাত ঘুম আসেনি আমার নয়ন পানে
শরতের জোৎস্না ভরা আকাশ কেবল কাছে টানে।
শুভ্র মেঘের ভেলা টেনে নেয় দখিন হাওয়া
তটনির দুকূল ভরা সাদা কাশ বন
নিরন্তর খেয়ে যাচ্ছে মন মাতানো দোলা।
বিধবার সাদা আঁচল দোলে ঐ বনে
পত্র-পল্লবে ফাঁকে কাপে বন চাঁদালোর সনে।
আকাশে মেঘের ভেলা নদের উতল জলের খেলা
কুয়াশায় কাশফুল ঝরে অঝরে বন্দি আমি শরৎ আঁচলে।
চারি ধারে নিত্য করে শরতের মেঘ
পূর্ণিমা রাত নদের জোয়ার ছল ছল
থেকে থেকে হেঁকে উঠে নিশা-চরের দল।
সারা রাত কেটেছে আমার অজস্র আবেগে
শরতের মেঘ কেবল হৃদয়ে স্মৃতি হয়ে জাগে।

1 thought on “ATM Shahalam Sikder”

Leave a Comment