Asif Altaf

Beseless বৃক্ষ ১ ।। আসিফ আলতাফ

শেকড় আঁকড়ে ধরলে মাটি
তবেই না বৃক্ষ বেড়ে ওঠে;

এই যে সবূজ অরণ্য
ক্লোরোফিল আর অক্সিজেনের অবারিত ঢেউ,
মাটির ভালোবাসা না পেলে
বৃক্ষ কি জন্ম দিতে পারে?

আমাকে বামণ বৃক্ষ ভেবো না
ভেবো না বেজলেস উদ্যান!

তুমি চাও বনসাই
আমার কাছে নেই
বৃক্ষ মেলা অথবা নার্সারিতে খোঁজ নিয়ে দ্যাখো
তোমার অপেক্ষায় তারা পথ চেয়ে আছে।

Leave a Comment