Archisman Palit

প্রত্যাখান
—————

পূর্ণিমা শশী, বদনে কিঞ্চিত হাসি
স্মরায় মোরে দিনগুলি
অদ্য আমি হে কাঙালি,
তব চরণে করি মাথানতি।
তব চরণে করি মাথানতি।

মনে মোর দ্বিধা বসে ভাবি সদা
ছিল কি কোনো ভুল?
জানতে আমি আকুল।
ভেবেছিণু
অসীমকাল রব তব সনে।
অসীমকাল রব তব সনে।

শূন্য গগনের আজ নাই কোনো সাজ
কি চেতনা বোধিল তব মনে
কেন বন্ধন ভাঙিলে অকারণে।
কেন করিলে মোরে মোচন।
কেন করিলে মোরে মোচন।

আঁখিকোণে বারি আসে মিশে যায় বাতাসে
কি সুখ পেলে তুমি বিরহে
সংস্রব যদি থাকত রহে,
কি বা হেন হত।
কি বা হেন হত।

তুমি আছ দূর ভুবনে ফুল নাই আর কাননে
বন্ধন কিরীট গেল টুটে
ধূলায় পড়ে রয় লুটে,
বিহগ নাই শূন্যগগনে।
বিহগ নাই শূন্যগগনে।

2 thoughts on “Archisman Palit”

    • @Archisman Palit মাননীয় কবি – এটি অনলাইন বাংলা ভাষার ই-পত্রিকা, এখানে কোনো লেখা print আকারে প্রকাশিত হয় না । ধন্যবাদ ।

      Reply

Leave a Comment