Anik Khurshid

কেশরিতা

কতোদিন তোমার চোখে
একটা বিকেল দেখি না
আমাকে একটা বিকেল দেবে
একটা বিকেল আমাকে দেখাবে?
মায়া বাড়ানো বিকেলের হলদে আলোয়
ভুল পথে যুগল প্রেমের মালা গেথে
আমাদের এলোমেলো হেঁটে যাওয়া
পায়রার মতো গা ঘেঁসে জড়সড় বসে থাকা
সবুজ ঘাসে বিছিয়ে থাকা আমাদের ভালোবাসার অঞ্জলি
এখনো ঘাস খুঁজে বেড়ায় বিলের জলে
বাচালের মতন বকবক করা সেই প্রহর
অভ্যস্ততার ভাঁজে লুটিয়ে পড়া পাগলামি
তোমার চোখে দেখা অগ্রহায়ণের আলপনা
চোখের পোকা বের করার ব্যতিব্যস্ততায় বুক ওঠানামার দীর্ঘশ্বাসের সেই ভাষা বুঝিয়ে দিতো নিঃশ্বাসে নিঃশ্বাসে ভালোবাসার অমোঘ আকুতি!
আমাদের স্বপ্নগুলো হলদে বিকেলে
কেশরিতার বিলে পাখির ডানায় উড়ে বেড়াত
খুব করে চাইতে আমরা দুজন পদ্ধফুল হয়ে
ফুটে থাকবো কেশরিতার বিলে।
কেশরিতার বুকে পদ্ম ফুল ঠিকই ফোটে
আমরাই শুধু হারিয়ে গেলাম অন্য কোন বিলে।

অনিক খুরশীদ
বাসা ১২৯/৮ পশ্চিম চতর (স্কুল গেইট), বি ও এফ, ২৪ নং ওয়ার্ড, গাজীপুর মহানগর, গাজীপুর।
মোবাইল : ০১৭১২৬৪৬১৮৩

2 thoughts on “Anik Khurshid”

  1. অনেকদিন পর কোনও এক ভাবনার কাছে এসে থমকে দাঁড়ালাম! ‘অসাধারণ’ বা ‘অপূর্ব’ জাতীয় যান্ত্রিক শব্দ দিয়ে ঠিক এ লেখার পর্যালোচনায় আসতে মন চাইলো না, তাই দু-এক কথা বলে যাওয়া… দু-একটি বানান ছাড়া সত্যিই চমৎকার। সৃষ্টকারকে শুভেচ্ছা জানাই। 🙏💐

    Reply
    • জেনে দারুণভাবে আপ্লূত এবং অনুপ্রাণিত হলাম প্রি কবি। ভালোবাসা ও শুভকামনা সবসময়।

      Reply

Leave a Comment